আর রাস্তায় বের হয়ো না, খোদার কসম ছাড়ব না কিন্তু: যুবদল নেতা নয়ন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:৩৫:৩২
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবিক সহানুভূতি দেখানোর সুযোগ আর নেই। কেউ রাস্তায় বের হলে তাকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

বক্তব্যে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, রাতের আঁধারে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের উদ্দেশ্যে কিছু ব্যক্তি তৎপরতা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

যুবদলের এই নেতা আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কিছু ব্যক্তি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির পরিচয় ব্যবহার করছেন। এভাবে রাজনৈতিক পরিচয় বদলে নিজেদের দায় এড়ানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য মেনে নেবে না। দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে সক্রিয় থাকবে।

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী