আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০৭:৪৪
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে পরিবর্তন এনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত না গিয়ে কালুখালী জংশনেই যাত্রা শেষ করবে।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কালুখালী থেকে গোবরা পর্যন্ত ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এ অংশের ১১টি স্টেশনে আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাবিরতি থাকবে না।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন সিদ্ধান্তের ফলে রাজশাহী থেকে গোবরাগামী যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। অন্যদিকে, গোবরা ও এর আশপাশের স্টেশন থেকে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী এসে ট্রেনে উঠতে হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, ৭৮৩/৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কালুখালী-গোবরা অংশে চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজশাহী-কালুখালী রুটে ট্রেনটি চলাচল করবে।

এদিকে, ট্রেন পরিচালনার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। রাজশাহী থেকে আসা ৭৮৪ নম্বর ট্রেনের খালি রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর ট্রেনের রেক সেখান থেকে নির্ধারিত সময়ে কালুখালী জংশনে পৌঁছাবে। পরে সেখান থেকেই রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে বলে রেলওয়ের নির্দেশনায় জানানো হয়েছে।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী