ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:১৪:৪৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও মামলার কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে। এ ঘটনায় নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মনে করছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ জানান, বিষয়টি নিয়ে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। ওই আইনজীবীর পরামর্শ অনুযায়ী, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন টিউলিপ। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রভাব কাজে লাগিয়ে পূর্বাচলে নিজের পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ। তার ভাষ্য, মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। তিনি মনে করেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বিরোধের কারণে তাকে পরোক্ষভাবে এর মূল্য দিতে হয়েছে।

টিউলিপের অভিযোগ, তার বিরুদ্ধে আনা মামলার বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাননি তিনি। এ বিষয়ে তার আইনজীবীরা চিঠি পাঠালেও সেগুলোর জবাব দেওয়া হয়নি বলে দাবি করেন সাবেক এই ব্রিটিশ মন্ত্রী।

এমনকি লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. মুহাম্মদ ইউনূসের কাছে হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন বলেও জানান টিউলিপ। সরাসরি সাক্ষাতের জন্য বারবার অনুরোধ করলেও ইউনূস তাতে রাজি হননি বলে দাবি তার।

এদিকে, টিউলিপের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়ার পেছনে দুর্নীতির অভিযোগের প্রভাবের কথাও তুলে ধরেছেন টিউলিপ। তিনি জানান, ওই সময় সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে স্টারমারকে বারবার রাজনৈতিক ও গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়। একপর্যায়ে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বলা হয়।

সব মিলিয়ে, বাংলাদেশের একটি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ের ইঙ্গিত দিলেন টিউলিপ সিদ্দিক। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মামলা দায়েরের ঘোষণা আসেনি।

​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী