পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: ময়মনসিংহ সেক্টর কমান্ডার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৩:২৪:০৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো পলাতক, ফেরারি কিংবা বিতর্কিত আসামি দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ তৎপরতা চালাচ্ছে বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের আওতাধীন প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

সীমান্ত পাহারায় প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি নতুন করে ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম এলাকায় টহল জোরদারে ব্যবহার করা হচ্ছে বিশেষায়িত এটিভি যান।

সেক্টর কমান্ডার আরও জানান, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত ঘিরে সম্ভাব্য তৎপরতার কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নজরদারি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো কর্মকাণ্ড শনাক্ত হয়নি।

মানব পাচার ও পুশইন প্রতিরোধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন ঠেকিয়েছে বিজিবি। এ সময়ে চারজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। আরও ৫৮ জন পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই সময়ে ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিজিবির এই কর্মকর্তা। সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল কিংবা অবৈধ পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

কর্নেল নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন