আকস্মিক কলেজ পরিদর্শনে গিয়ে একজন শিক্ষার্থী দেখে অবাক শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:৩৭:০০
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই কলেজটি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান তিনি।

পরিদর্শনের সময় শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান শিক্ষামন্ত্রী। এক নারী শিক্ষক জানান, কলেজের সংশ্লিষ্ট ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন। অন্য এক শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসার বিষয়টি নিয়েও শিক্ষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রায়ই ফোন করে ক্লাসে আসতে বলতে হয়। বিষয়টি শুনে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী বেলা ১১টা ৩৮ মিনিটে কলেজে পৌঁছে প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি সরাসরি চারতলায় গিয়ে শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি নিয়মিত তদারকির নির্দেশ দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম জানান, নাটোরের এনএস কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিড়ালদহ কলেজে হঠাৎ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।

তিনি আরও জানান, রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজে শিক্ষার্থী সংকট রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সমস্যা নিয়ে আগেই বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।

পরিদর্শন শেষে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

এ সময় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে