গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৩:০৬:১০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে নামিয়ে নিয়ে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ সাব্বির খানের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া একদল ব্যক্তি তাকে আটকে রেখে ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও ছাত্রদলবিরোধী বক্তব্য দিতেও বাধ্য করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

আহত সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাব্বিরের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে মুকসুদপুর এলাকায় বাসটির গতিরোধ করে কয়েকজন ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তার মোবাইল ফোন পরীক্ষা করে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা জানতে পেরে তাকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়।

তার অভিযোগ, পরে একটি দল তাকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জিম্মি অবস্থায় তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিএনপি ও ছাত্রদল সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

সাব্বিরের দাবি, প্রায় ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাকে ঘিরে রেখেছিল। তবে একপর্যায়ে তাদের চোখ এড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। পরে অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় তাদের সংগঠন প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পেলে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও বলেন তিনি।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

অন্যদিকে, পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী