কৃষক লীগের কথিত কমিটিতে বিএনপি সমর্থকের নাম, তালিকাকে ভুয়া দাবি

প
পুলক রায় (নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ১৪:৩১:২৫
ছবি: সদ্য সংবাদ

শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন কৃষক লীগের একটি কথিত কমিটির তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির এক সমর্থক। তার অভিযোগ, স্বাক্ষর জাল করে তৈরি করা ওই তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিমুলতলাস্থ পল্লী বিদ্যুৎ এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোফাজ্জল হোসেন নামে ওই ব্যক্তি। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, বিএনপি নেতা মিজানুর রহমান শোখন ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন জানান, গত ২৪ নভেম্বর নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ সময় প্রান্তিক কৃষক হিসেবে তাকে সঙ্গে নিয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পর একটি পক্ষ তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোফাজ্জলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কৃষক লীগের কথিত কমিটির তালিকায় তাকে সহসভাপতি হিসেবে দেখানো হয়েছে। অথচ তিনি বিএনপির সমর্থক। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে করা একটি রাজনৈতিক মামলার ২৪ নম্বর আসামি ছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তালিকাটি অনুমোদনের জায়গায় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের স্বাক্ষর ব্যবহার করা হলেও সেটি আসল নয়। তার দাবি, স্বাক্ষর জাল করে পরিকল্পিতভাবে ওই তালিকা তৈরি করা হয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে সংবাদ সম্মেলনে খন্দকার শফিকুল ইসলাম শফিকের প্রকৃত স্বাক্ষরযুক্ত কয়েকটি কাগজ এবং আওয়ামী লীগ সরকারের আমলে নিজের বিরুদ্ধে করা মামলার নথি দেখান মোফাজ্জল হোসেন।

তার অভিযোগ, ভুয়া তালিকা প্রচারের মাধ্যমে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী