চট্টগ্রামের মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মস্তাননগরে মকবুল আহম্মদ কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালক মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহকালা (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। শিক্ষক সাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছাইদুর রহমান, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সদ্য সংবাদ/এসএস