জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ২১:৩৯:০২
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের পলবান্ধা মোড়ে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে মোটরসাইকেলচালক জিয়াউল হক (৩২), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। তাঁরা মোটরসাইকেলে করে ইসলামপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেগুনবোঝাই একটি ট্রাক পলবান্ধা মোড়ে পৌঁছালে ইসলামপুরগামী মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী জিয়াউল হক ও বকুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার সদ্য. জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবার বাতিলে লিগ্যাল নোটিশ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার সদ্য. জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবার বাতিলে লিগ্যাল নোটিশ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা