সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোন জামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সদ্য সংবাদ/ এরআর