জবি রসায়ন অলিম্পিয়াডে সেরা ১০ নির্বাচিত, আন্তর্জাতিক আসরে যাবেন চারজন

জ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬:২৩
ছবি: সদ্য সংবাদ

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর চূড়ান্ত প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১৩ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্য থেকে চারজন ২০২৭ সালে তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের নাজির মাহমুদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের রাফসান হাসান এবং তৃতীয় হয়েছেন সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের হিল্লোল রায়।

এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেছেন যথাক্রমে আনন্দমোহন কলেজের ময়নুল তালুকদার, রাজউক উত্তরা মডেল কলেজের আহনাফ জারীফ, গভর্নমেন্ট আজিজুল হক কলেজের কৃত্তিকা চক্রবর্তী, নটরডেম কলেজের তোকির মাহমুদ ও অল ওয়াহিদ, গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আব্দুল্লাহ আল জারীফ এবং সিলেট স্কলার্স হোমের দিব্য জ্যোতি।

নির্বাচিত ১০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে চারজনকে বাছাই করা হবে। তাঁরা আগামী ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রসায়নের জ্ঞান শুধু বিজ্ঞানচর্চায় নয়, জীবন ও প্রকৃতিকে বুঝতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সব বিষয়ে প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অর্জিত জ্ঞান মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। দেশের উন্নয়ন ও শিল্পায়নে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি তাঁদের জ্ঞান ও দক্ষতা দেশেই ব্যবহারের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।

অলিম্পিয়াডের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।

এর আগে গত ৩১ অক্টোবর ঢাকা ছাড়াও দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে অলিম্পিয়াডের প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মেধাক্রমে নির্বাচিত ২১৩ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান