৩৬ বছর আইনি লড়াইয়ের পর জমি ফিরে পেয়েও নিরাপত্তাহীনতায় ১০২ বছরের কুলসুম

ন
নাইম হোসেন (রংপুর প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ১৯:২১:১১
ছবি: সদ্য সংবাদ

দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে পৈতৃক সম্পত্তির দখল ফিরে পেয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০২ বছর বয়সী কুলসুম বেগম ও তাঁর চার ভাইবোন। তবে জমি বুঝে পাওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের দাবি, আদালতের নির্দেশে জমির দখল হস্তান্তর করা হলেও নতুন করে তা দখলের চেষ্টা করছেন প্রতিপক্ষের লোকজন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রংপুর আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারকে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে তাঁদের প্রায় সাড়ে চার একর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির দখল ফিরে পেতে ১৯৮৮ সালে আইনি লড়াই শুরু করেন কুলসুম বেগমের পরিবার। দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালতের ডিক্রি ও নির্দেশনার ভিত্তিতে গত ২৪ নভেম্বর জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করে প্রশাসন।

এ সময় আদালতের নাজির, সার্ভেয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জমির ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিবারের সদস্যদের দখল বুঝিয়ে দেওয়া হয় বলে জানানো হয়।

তবে জমি ফিরে পাওয়ার পর থেকেই প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। আদালতের নির্দেশ বাস্তবায়নে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

কুলসুম বেগম বলেন, জীবনের শেষ সময়ে এসে নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে তিনি আনন্দিত। কিন্তু জমি নিয়ে আবারও বিরোধ তৈরি হওয়ায় তাঁর পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বাকি জীবন যেন নিজের জমিতে শান্তিতে কাটাতে পারেন, সে জন্য প্রশাসনের সহায়তা চান তিনি।

কুলসুম বেগমের ছেলে জয়নাল বলেন, দীর্ঘদিন ভিক্ষা করে তাঁর বাবা মামলার খরচ চালিয়েছেন। অবশেষে আদালতের নির্দেশে তাঁদের জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো প্রতিপক্ষের লোকজন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানান জয়নাল।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে জমির দখল ফিরে পাওয়ার পর পরিবারটি যেন নতুন করে কোনো হয়রানির শিকার না হয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান