প্রশাসনের ত্রুটি তুলে ধরুন, সংশোধন করব: জাবি উপাচার্য

জ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৬ ১৯:৪১:২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও গবেষণা কার্যক্রমে কোনো অনিয়ম, ভুল কিংবা অবহেলা চোখে পড়লে তা স্পষ্টভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁর মতে, সাংবাদিকদের সমালোচনা প্রশাসনের কাজের মান উন্নয়নে সহায়ক হতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, প্রশাসনের কাজে কোনো ত্রুটি থাকলে সাংবাদিকদের তা নির্দিষ্ট করে জানাতে হবে। ব্যক্তি হিসেবে তাঁর প্রশংসার চেয়ে কাজের দুর্বলতা চিহ্নিত করাই বেশি গুরুত্বপূর্ণ। তবে কোনো নেতিবাচক সংবাদ প্রকাশের আগে প্রশাসনকে বিষয়টি জানিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণার প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম বলেন, অনেক ইতিবাচক কর্মকাণ্ড চললেও সাধারণ মানুষের কাছে সেগুলো যথাযথভাবে পৌঁছায় না। শুধু বক্তব্য বা প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব নয়; এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজেদের জায়গা থেকে পরিবর্তিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ এবং পুরো ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জাবিসাসের সভাপতি মাহ্ আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের নেতাকর্মী, জাকসুর সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান