সিরাজগঞ্জে দুই মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৩ বছর কারাদণ্ড

ম
মো. আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ২২:১৫:৪৮
ছবি: সদ্য সংবাদ

সিরাজগঞ্জে পৃথক দুটি মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ডও করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক গোলাম রব্বানী মণ্ডলকে হত্যার মামলায় মো. লাল চানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১২ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় ছিনতাইয়ের অপরাধে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।

এ মামলায় ছিনতাই করা অটোরিকশা গোপন রাখতে সহায়তার অভিযোগে মো. আব্দুর রাজ্জাককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী মণ্ডল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়া শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন অটোরিকশার মালিক জাকির হোসেন শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে জানা যায়, কয়েকজন ব্যক্তি বগুড়া শহর থেকে ৪০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে সিরাজগঞ্জের হাটিকুমরুলের দিকে রওনা হন। পথে সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা এলাকায় পৌঁছে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেন তাঁরা। পরে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান মণ্ডল বাদী হয়ে মামলা করেন।

অন্যদিকে, যমুনা সেতু পশ্চিম থানায় ৬৬৫ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক মো. মঞ্জু (৩২) ও তাঁর সহকারী মো. আব্দুল গফুরকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাত ২টা ৩৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানাধীন পশ্চিম গোলচত্বরের উত্তর পাশে পুলিশের অস্থায়ী চেকপোস্টে বগুড়া থেকে জামালপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের সামনের ক্যাবিনে চটের টুকরা ও কাগজে মোড়ানো সাতটি কার্টন থেকে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

দুটি মামলার মধ্যে অটোরিকশাচালক হত্যা মামলাটি প্রায় ১৭ বছর এবং ফেনসিডিল উদ্ধারের মামলাটি প্রায় ১৩ বছর বিচারাধীন থাকার পর রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

​সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার সদ্য. জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবার বাতিলে লিগ্যাল নোটিশ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার সদ্য. জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবার বাতিলে লিগ্যাল নোটিশ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা