জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৬ ২২:৩২:৩২
ছবি: সদ্য সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে তারাবো পৌরসভা। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে খালটির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। খালটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গন্ধবপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে রূপসী সুইচগেট পর্যন্ত খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম টিটু, প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী আতাউর রহমান এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ফিরোজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন ও সংস্কার। তারাবো পৌরসভার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় রূপসী খাল সংস্কারের দাবি সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। নাগরিকদের প্রত্যাশা ও দাবির পরিপ্রেক্ষিতেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, খালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা, কচুরিপানা ও পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, খাল পরিষ্কার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। খালে পানি জমে থাকা ও ময়লা-আবর্জনার কারণে মশার বংশবিস্তারের যে আশঙ্কা তৈরি হয়, তা কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলা ও অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে রূপসী খাল তার স্বাভাবিক অবস্থা হারিয়েছে। কোথাও কোথাও খালের তলদেশে ময়লা জমে পানির গভীরতা কমে গেছে। আবার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পানি সহজে চলাচল করতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় পানি জমে থাকার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে বর্ষা মৌসুমে বাসাবাড়ি, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।

তাঁদের দাবি, শুধু খাল পরিষ্কার করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি খাল দখল ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, তারাবো পৌরসভার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে রূপসী খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে এবং বর্ষা মৌসুমে পৌরবাসীর দুর্ভোগ লাঘব হবে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. এবার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর সদ্য. ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সদ্য. সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার সদ্য. তারা আ.লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে শেখ হাসিনার মা উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. আ.লীগ অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে ওসি বললেন, ‘আপনাদের লকডাউন সফল’ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল