আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও ইন্দিরা রোড এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম রবিন।
আব্দুল বাসেত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জি এম বাদল, জুয়েল খান, সাইফুর রহমান সোহেল, মিটু মিজি, সেলিম রেজা, আতাউর রহমান লিটন, হারুনুর রশীদ রুবেল, জাহিদ হোসেন খোকন, আল আমিন, সোহাগ রানা ও মনকির হাসান সাগরসহ অনেকে।
ফখরুল ইসলাম রবিন বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো অপকর্ম করতে দেওয়া হবে না।’
সদ্য সংবাদ/ এরআর