জাপানে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মার্কিন বিমানবাহিনীর ক্যাপ্টেন গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৯:০০
ছবি: হিন্দুস্তান টাইমস

জাপানের ওকিনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক ক্যাপ্টেনকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে ২৭ বছর বয়সী ওই মার্কিন সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, স্থানীয় সময় ভোর ৩টা ৯ মিনিটের দিকে ওকিনাওয়ার একটি সড়কে গাড়ি চালানোর সময় তাঁকে আটক করা হয়। তবে তিনি মার্কিন সামরিক বাহিনীর নির্ধারিত কারফিউ অমান্য করেছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ক্যাপ্টেন ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন।

এদিকে মার্কিন সেনাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে জাপানে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পর ওকিনাওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এমন পরিস্থিতিতে দ্বীপটিতে মার্কিন সেনাদের অপরাধ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিতে সম্মত হয়েছে টোকিও ও ওয়াশিংটন।

জাপানে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫৪ হাজার সামরিক সদস্য অবস্থান করছেন। তাঁদের বড় একটি অংশের কর্মস্থল ওকিনাওয়া। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মার্কিন সেনাদের বিভিন্ন অপরাধের ঘটনায় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপরও চাপ তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহে মার্কিন সামরিক কর্মকর্তারা সৈন্যদের জন্য কারফিউয়ের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। নতুন নির্দেশনা অনুযায়ী, মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো সেনাসদস্য বাড়ির বাইরে গিয়ে মদ্যপান করতে পারবেন না।

তবে সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় ওই কর্মকর্তা কারফিউ ভেঙেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন বিমানঘাঁটির কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি।

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল