সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৫৫:০০
ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ভোরে রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

এর আগের দিন শনিবার রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া আরও দুটি ড্রোন ধ্বংসের তথ্য জানিয়েছিলেন তিনি।

সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন তেল স্থাপনা।

অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহর অভিমুখে ছোড়া একাধিক ড্রোনও প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলির দাবি, তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে পরিচালিত ৭২৩টি অভিযানে হুতিদের ৩২১ জন নেতা ও সদস্য নিহত অথবা আহত হয়েছেন। এ ছাড়া গোষ্ঠীটির ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১ দফা গোলাবর্ষণের তথ্যও তুলে ধরেন তিনি।

তবে সংঘাতের প্রভাব পড়ছে বেসামরিক মানুষের ওপরও। হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার শুআব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেনে চলমান সংঘাতের কারণে গত আগস্ট থেকে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা