পাকিস্তানি মন্ত্রীর তাজমহল দর্শনের ইচ্ছায় সাড়া দিল না ভারত

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৩:২১:১৮
ছবি: সংগৃহীত

ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে সরকারি সফরের নির্ধারিত সূচির বাইরে ব্যক্তিগতভাবে এসব স্থানে যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন পাকিস্তানের এই মন্ত্রী। ২০ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় শুরু হওয়া সম্মেলনটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যেই মুসাদ্দিক মালিককে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এ কারণে তার সফরের পরিধি নির্ধারিত সম্মেলনকেন্দ্রিক কর্মসূচির মধ্যেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সফর চলাকালে আগ্রার বিশ্বখ্যাত তাজমহল এবং দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে ব্যক্তিগতভাবে এসব স্থানে যাওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভর করছে। অন্যদিকে নিজামুদ্দিন দরগা সফরের অনুমতি দেওয়া হয়নি। সব মিলিয়ে পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর আপাতত এসসিওর নির্ধারিত অনুষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী