পাকিস্তানে জ্বালানির নতুন দাম ঘোষণা, পেট্রোলে স্বস্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭:২০
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার মধ্যে পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১ রুপি কমানো হয়েছে। তবে একই সময়ে হাই-স্পিড ডিজেলের দাম ২ রুপি বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগরা) নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে। সংশোধিত দর অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। আর ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৭ রুপি। এ দাম ২৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম দ্রুত সমন্বয়ের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার।

আগে পাক্ষিক বা সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনা করা হলেও এখন থেকে প্রতিদিন মূল্য পরিস্থিতি যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর ওগরার ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশ করা হচ্ছে।

এ ছাড়া জ্বালানির মূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন হিসাবের ক্ষেত্রে পাকিস্তান স্টেট অয়েলের (পিএসও) কার্গোর প্রকৃত আমদানি ব্যয় এবং স্থানীয় শোধনাগারগুলোর জন্য ৭ মার্চের আগের শুল্ক ও প্রিমিয়ামের হার বিবেচনায় নেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী