অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৫:১১:২৯
ছবি: সংগৃহীত

দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির পুনরুত্থান ঠেকাতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অতীতের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা যারা করছেন, তারা বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারেননি। জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

গত নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যা কিংবা গুমের মতো কোনো কর্মকাণ্ডে জড়ায়নি বলে দাবি করেন আসাদুজ্জামান। তাঁর ভাষ্য, পুলিশও বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার আগের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। সরকার বর্তমানে আইনের বিধান অনুসরণ করেই দেশ পরিচালনা করছে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ডের ইতিবাচক দিকগুলোও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। বিশেষ করে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা জনগণের সামনে আসা উচিত। তবে সরকারের কোনো নেতিবাচক কর্মকাণ্ড থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।

এ সময় সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও মানুষের আস্থা অটুট রাখার ওপর গুরুত্ব দেন তিনি। অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান