মাতুয়াইলে নতুন খেলার মাঠ নির্মাণকাজ শুরুর ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৪:২৭
ছবি: সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে প্রায় দেড় একর জমিতে নতুন একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।

নতুন মাঠ নির্মাণের পাশাপাশি উদ্বোধন করা মাঠেও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন ডিএসসিসি প্রশাসক। সেখানে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, কলেজজীবনের শুরুর সময়টি ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের রাজধানীর ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ডিএসসিসির বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার শিক্ষার্থীদের বিনামূল্যে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ ঢাকার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে।

নগরীর পরিবেশ রক্ষা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত করা এবং খালের পাড় বাঁধাইয়ের পরিকল্পনার কথাও জানান তিনি। এ কাজে নগরবাসীর সহযোগিতা চেয়ে প্রশাসক বলেন, খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় পারাপারের জন্য সংস্থার পক্ষ থেকে কালভার্ট নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়তা করে। নতুন মাঠটি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও কাজে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত!