বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

ব
ববি প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৬ ১৭:৩১:৩৭
ছবি: সদ্য সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তর থেকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

ঘটনার পর আটক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা অভিযোগ করেন, কর্মস্থল থেকে তাদের মারধর করে ধরে আনা হয়েছে এবং প্রক্টর কার্যালয়ে আটকে রাখা হয়েছে। এ সময় কয়েকজনের চশমা ভেঙে যায় এবং কারও কারও পোশাক ছিঁড়ে যায় বলেও জানা গেছে।

কর্মকর্তাদের আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।

শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু অভিযুক্ত কর্মকর্তারা সেই সুযোগ কাজে না লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তাদের অবস্থান ও কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিচ্ছিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা