দিঘীনালায় ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন

র
রুপম চাকমা (দিঘীনালা উপজেলা প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ১৭:১৯:৪৫
ছবি: সদ্য সংবাদ

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার থানা পাড়া স্মৃতি ভাবনা বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ২৪তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা অংশ নেন। সকাল সাড়ে ৯টায় ধর্মীয় সংগীত পরিবেশন এবং পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় বুদ্ধমূর্তি, সংঘ, অষ্টপরিষ্কার ও হাজার প্রদীপ দানসহ বিভিন্ন ধর্মীয় দানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সকালের পর্বে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সংঘরত্ন বৌদ্ধ বিহার, উদল বাগানের শ্রদ্ধালংকার মহাস্থবির ভান্তে, মোচমারাছড়ার জনপ্রিয় বৌদ্ধ বিহারের করুণা স্মৃতি ভিক্ষু এবং কবাখালি মৈত্রী বৌদ্ধ বিহারের বিশুদ্ধ নন্দ মহাস্থবির ভান্তে। এ পর্বে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিধর্ব রঞ্জন চাকমা।

বিকেলের অধিবেশনে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ভান্তে এবং সাধারণ সম্পাদক লোকমিত্র ভান্তে। এ ছাড়া পাবলাখানি শান্তিপুর মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিপর্শী মহাথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা এবং ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুলোক শশী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিমঝিম চাকমা ও প্রচুর্যা চাকমা।

ধর্মীয় আলোচনায় প্রজ্ঞাজ্যোতি ভান্তে বলেন, বৌদ্ধ ধর্ম শান্তি, অহিংসা, মৈত্রী ও করুণার শিক্ষা দেয়। মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে দান, শীল ও ভাবনার চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি সবাইকে পঞ্চশীল যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে উপস্থিত বৌদ্ধ ভিক্ষুদের হাতে কঠিন চীবর তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা