শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৮:১৬:৫১
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় দেশটির প্রধানমন্ত্রী ড. হারিণী আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন তাঁরা।

আলোচনায় বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের পরিকল্পনার কথা জানান।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের এসব উদ্যোগের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে শ্রীলঙ্কা সরকারের ‘প্রজাশক্তি’ এবং ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির বেশ কিছু মিল রয়েছে। দারিদ্র্য হ্রাস ও পরিবেশ সুরক্ষায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে ভবিষ্যতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিণী আমারাসুরিয়াকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা