মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৫:০০
ছবি: পিএমও

বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর মোট খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি অনেকটাই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া আবার চালু করতে দেশটির সঙ্গে আলোচনা করেছে সরকার। আল্লাহর রহমতে সেই প্রক্রিয়া পুনরায় চালু করা সম্ভব হয়েছে। একই সঙ্গে কর্মীদের যাতায়াতসহ সামগ্রিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বাংলাদেশি শ্রমিকদের বিদেশযাত্রার খরচ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে এ খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য ব্যাপক আকার ধারণ করেছিল। সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে অনেক মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

তারেক রহমান আরও বলেন, অতীতে সিন্ডিকেটের প্রভাবের কারণে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া বন্ধ, স্থগিত কিংবা ধীরগতির করে দিয়েছিল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শ্রমবাজার সম্প্রসারণ এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করছে।

এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ ছিল।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত!