সুনামগঞ্জে জেলা কৃষকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০৭:১০
ছবি: সদ্য সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

দেশজুড়ে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার দাবিও জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

সুনামগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলীর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ।

কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত এবং দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার। এ সময় বক্তারা রাজু মোল্লা হত্যার প্রতিবাদ জানান এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য বন্ধের আহ্বান জানান।

এ ছাড়া কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষকদলের বিভিন্ন নেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন লুৎফুর রহমান, খলিলুর রহমান, রুমেন আহমদ, ফারুক আহমেদ, আবুল কালাম, মসলম আলী, আব্দুন নুর, নজরুল ইসলাম ও আতিকুর রহমান চৌধুরী।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে কৃষকদল ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী