লাখ টাকাসহ উত্তরখান থেকে নিখোঁজ সাংবাদিকের বাবা

এ
এলেন বিশ্বাস (উত্তরা ঢাকা প্রতিনিধি)
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০১:২৩
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর উত্তরখান এলাকা থেকে মো. আবুল হাসান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার সময় তার কাছে এক লাখ টাকার বেশি নগদ অর্থ ছিল বলে জানিয়েছে পরিবার।

আবুল হাসান মিয়া অপরাধবিষয়ক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘অলক্রাইম.টিভি’র প্রতিবেদক আব্দুল্লাহ আল ফাহিমের বাবা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর দুপুর ২টার দিকে উত্তরখানের চেরাগীপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবুল হাসান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল পাওয়া গেলেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

নিখোঁজ আবুল হাসান মিয়ার গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট এবং ওজন প্রায় ৬৫ কেজি। তার বয়স ৬৫ বছর।

বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহিম। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী