দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপি নেতারা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৭:১৮
ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য জোরদারের উদ্যোগ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আলোচনার আহ্বান জানান।

এর আগে সংসদের সমাপনী অধিবেশনের দিন বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক আলোচনা করে।

রাজনৈতিক অঙ্গনে চলমান এসব আলোচনার ধারাবাহিকতায় এবার সরকারপ্রধানের উদ্যোগে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম দিনেই এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী