উত্তরাধিকার আইন কোরআনের বিধান অনুযায়ী চলবে: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬:১০
ছবি: সংগৃহীত

মুসলিম উত্তরাধিকার আইনে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পবিত্র কোরআনে নির্ধারিত বিধান অনুসারেই দেশে উত্তরাধিকার আইন কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে দোয়া করা হয়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে ফিরতে হলে তাকে অবশ্যই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশের মানুষ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগ তুলে আসাদুজ্জামান বলেন, ক্ষমতার লোভে কিছু ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়াচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড সমর্থন করেন না। সেখানে সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সব অপরাধের বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, প্রচলিত আইন পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হবে না। কোরআনের নির্দেশনা অনুযায়ী যেভাবে উত্তরাধিকার সম্পদ বণ্টন হয়ে আসছে, ভবিষ্যতেও সেভাবেই তা চলবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা