থালাপতি বিজয়ের সরকারের নতুন উদ্যোগ, চালু হলো পিতৃত্বকালীন ছুটি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ২০:০২:৩৬
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যে প্রথমবারের মতো এ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে সুবিধামতো সময়ে এ ছুটি নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজ্য সরকারের মতে, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের বিশেষ যত্ন প্রয়োজন। এ সময় মায়ের পাশে থাকা, তাঁকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করা এবং শিশুর পরিচর্যায় বাবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন ছুটির ব্যবস্থা করা হয়েছে।

এতদিন তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেলেও পুরুষ কর্মীদের জন্য এ ধরনের নির্দিষ্ট ছুটির সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করল রাজ্য সরকার।

এর আগে, প্রায় দুই মাস আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয় সরকার। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সন্তান জন্ম ও পরিচর্যার সময় বাবা-মা উভয়ের অংশগ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা