আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৭:০৮:৩৮
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্যকে অপপ্রচার উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে কয়েকজন সাংবাদিক বরকত উল্লাহ বুলুর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ খবরের কোনো সত্যতা নেই। একটি দুষ্ট চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার বিষয়ে শায়রুল কবির খান জানান, তিনি প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি নিয়ে ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে প্রচার না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দলটি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী