গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক এমপির প্রতিনিধিরা

ম
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:০৭:০৫
ছবি: সদ্য সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি থেকে একটি হিন্দু ও আদিবাসী পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটির খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে পরিবারটির বাড়িতে যান তারা। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের নির্দেশনায় পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব ইয়াসিন আলী সরদার ও সাদিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি একদল ব্যক্তি পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে তাদের বাধা দেন। বিষয়টি মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের নজরে এলে তিনি প্রতিনিধিদের পরিবারটির খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

বুধবার বাড়িতে গিয়ে বিএনপি নেতারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস জোগান। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের বিপদে পড়লে সহযোগিতার আশ্বাস দেন।

পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ না করে গোমস্তাপুরের অবহেলিত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করতে চান। সংখ্যালঘু ও আদিবাসী পরিবারগুলোর প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী