বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ ফারহান নাদিম নিখোঁজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪০:০০
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ আদালত থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন সিভিল জজ ফারহান নাদিম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নিয়েছে জেলা জজ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাগরিবের নামাজ আদায় শেষে বাসার উদ্দেশে আদালত প্রাঙ্গণ ছাড়েন বিচারক ফারহান নাদিম। এরপর সন্ধ্যা ৬টার দিকে তাঁর স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি এখনো বাসায় ফেরেননি। রাত ৮টার দিকে আবারও ফোন করে একই উদ্বেগের কথা জানান তিনি। এ সময় বিচারকের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।

পরে বিষয়টি আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে জানান অফিস সহায়ক নুর আলম। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও বিচারকের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বিচারকের নিখোঁজ হওয়ার সময় ও পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঘটনাটি পারিবারিক কোনো বিষয় থেকেও ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, বিচারকের কোনো খোঁজ না পাওয়ায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে জেলা জজ আদালতের নাজির মাইনুল হোসেন জানান, নিখোঁজের ঘটনায় জিডি করতে তিনি থানায় গিয়েছিলেন। তবে আবেদনে কিছু তথ্য অসম্পূর্ণ থাকায় সেগুলো সংযোজন করে পুনরায় জমা দিতে বলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আদালতের পক্ষ থেকে জিডি করতে একজন থানায় এসেছিলেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বিচারকের সন্ধানে পুলিশ খোঁজখবর শুরু করেছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী