রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সভাপতির সঙ্গে ফোনালাপের তথ্য প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান। এ সময় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি ককটেল পাওয়া যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর।
ঘটনার পর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সঙ্গে ফোনে কথা হয় বলে জানান অধ্যাপক মাহাবুবর রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, বাবু তাঁকে ফোন করে ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার কথা বলেন। জবাবে প্রক্টর বলেন, ‘তোমার আপা পালিয়েছে। ৫ আগস্টের আগেও নিরস্ত্র থাকা সত্ত্বেও তোমরা কিছু করতে পারোনি। এখন আবার হুমকি দাও কোন ভরসায়?’
গণমাধ্যমকে প্রক্টর জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে রাতের অন্ধকারে ধারণ করা ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করা কিছুটা কঠিন হতে পারে।
সদ্য সংবাদ/এসএস