সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার: জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৬:২৫:৪১
ছবি: সংগৃহীত

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিশ্বের অন্য দেশগুলো রাষ্ট্রনায়ক পেলেও বাংলাদেশ পেয়েছে ‘ইঞ্জিনিয়ার’। একই সঙ্গে সরকারের মন্ত্রিসভা ও আশপাশের লোকজন বাছাইয়ের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ভোটের সময় বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন থাকলেও শেষ পর্যন্ত ক্ষমতায় অন্যরা এসেছে। তাঁর অভিযোগ, ভোটের ফলাফল পরিবর্তনের পেছনে কারসাজি ছিল। এ প্রসঙ্গেই তিনি ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার’ মন্তব্য করেন।

বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কোনো দল বা ব্যক্তিকে শত্রু মনে করে না জামায়াত। তবে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সেই কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারপ্রধানকে নিজের চারপাশে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দল গঠন করতে হবে। তাঁর মতে, একজন শাসকের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে তাঁর সহযোগী ও সহকর্মীদের ওপর।

সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে নির্মূলের পক্ষে। সংসদে মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত বিল পাসের পর পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, মাদকসংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সংসদে সরকারি দলের বক্তব্যের সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতির মিল নেই বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের শেষাংশে অতীতের রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘ সময় নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি রাজনৈতিক সহকর্মীদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

তিনি বলেন, অতীতে যারা নিজেরা নিপীড়নের শিকার হয়েছেন, তাদের উচিত অন্যের কষ্ট ও অভিজ্ঞতার প্রতি সংবেদনশীল থাকা।

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট