সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৫ নভেম্বর, ২০২৬ ১৪:২৬:৩৬
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথরবোঝাই একটি স্টিলের নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার সাচনাবাজার মাছবাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজনের সন্ধানে বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিখোঁজ শ্রমিকরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের কাশেম আলীর ছেলে মুবাশ্বির আলম (২৫) এবং একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মারুফ মিয়া (২০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের ছয় শ্রমিক গোবিন্দ দাসের মালিকানাধীন একটি স্টিলের নৌকায় করে তাহিরপুরের যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে বালু-পাথর সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। মঙ্গলবার সেখান থেকে বালু-পাথর নিয়ে সাচনাবাজার এলাকায় পৌঁছে নৌকাটি নদীতে নোঙর করেন তাঁরা। রাতে খাবার খাওয়ার পর শ্রমিকেরা নৌকার ভেতরেই ঘুমিয়ে পড়েন।

রাত ২টার দিকে হঠাৎ বালু-পাথরবোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অনু দাস, আমিরুল ইসলাম, মুসতাকিন মিয়া ও সুমন মিয়া বের হয়ে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে মুবাশ্বির ও মারুফ নৌকার ভেতরে আটকা পড়েন। পরে তাঁদের বহনকারী নৌকাটি নদীতে তলিয়ে যায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে সুরমা নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫