বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈঠকে উভয় পক্ষ পেইন্ট শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কাঁচামাল প্রয়োগ এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, পরিবেশ দূষণ কমাতে সক্ষম নতুন প্রজন্মের কেমিক্যাল ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জোয়ান্না বাংলাদেশের ক্রমবর্ধমান পেইন্ট বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, 'উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধান প্রয়োগের মাধ্যমে এ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।'
অন্যদিকে আনিসুর রহমান বলেন, 'দেশের শিল্পখাতকে টেকসই করতে বিদেশি প্রযুক্তি ও অভিজ্ঞতার সঙ্গে অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।'