রাষ্ট্রের চেয়ে জনগণকে শক্তিশালী হতে হবে: আমির খসরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাষ্ট্রের চেয়ে জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, 'সবার স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে স্বাধীনভাবে কাজ করার। এটা প্রত্যেক নাগরিকের সমান অধিকার। আমি অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনারা এখানে বহিরাগত, সাময়িক কারণে এখানে এসেছেন- এমন ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি-ঘর করবেন, স্থায়ী হবেন। এর মধ্যে কারো দ্বিধা থাকার কোনো কারণ নাই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কারণ নাই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে এই দেশের অধিবাসী।'

তিনি বলেন, 'আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড। সেটা চাকরি, লেখাপড়া, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সব জায়গায়। আমি তো সবসময় বলি, আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, তোমরা আরও বেশি রাজনীতিতে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, স্থানীয় কাউন্সিলর করতে, এমপি করতে, মন্ত্রী করতে। আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় অংশগ্রহণ করবেন, নেতৃত্ব দেবেন।'

নারীদের আরো বেশি নেতৃত্বে আসার আহ্বান জানিয়ে খসরু বলেন, 'আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখেছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের তো আরও বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে।'

পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'এটা নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিরও অংশ। রংধনু যে রকম, সেরকম সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে