ঋণখেলাপিতে প্রার্থিতা অনিশ্চিত কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ঋণখেলাপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ আটকে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার।

মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী এবং তার বিরুদ্ধে ৮৮ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকাভুক্ত ছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট ওই তালিকা তিন মাসের জন্য স্থগিত করেন।

এই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত করেন।

বিভূতি তরফদার বলেন, ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারেন না, ফলে এই আদেশের কারণে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে যাওয়ার সুযোগ এখনো রয়েছে।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সাইফুল্লাহ মামুন। তিনিবলেন, তার মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এবং ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই দিনই মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

কুমিল্লা-৪ আসনে বিএনপির বিপরীতে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে