সারাদেশ কাঁপাতে আসছে শাকিবের ‘প্রিন্স’, প্রকাশ্যে মোশন পোস্টার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
গ্যাংস্টার চরিত্রে পর্দায় ফিরছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেনতিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  প্রকাশ পাওয়া ১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী রূপে। আলো-ছায়ার আবহে কালো গাউন পরিহিত, মুখভর্তি দাড়ি, লম্বা চুল ও চোখে সানগ্লাস—হাতে বিশাল এক আগ্নেয়াস্ত্র। তবে বন্দুকটির নকশায় বিশেষভাবে চোখে পড়েছে পিয়ানোর রিড, যা সিনেমাটির গল্পে সংগীত ও রোমান্সের ইঙ্গিত দিচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে মোশন পোস্টারটি শেয়ার করে লিখেছে, 'সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।'

অন্যদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করে শাকিব খান লেখেন, 'একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।'

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে নির্মিত সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং চলছে শ্রীলঙ্কায়। নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এতে অ্যাকশনের পাশাপাশি থাকছে একটি রোমান্টিক গল্পও।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও বিভিন্ন চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার। ইতোমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিনেমাটির দুটি লটের শুটিং সম্পন্ন হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি