স্বামীর পাশেই শায়িত হবেন খালেদা জিয়া, চলছে প্রস্তুতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে  সমাহিত করা হবে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ জিয়াউর রহমানের মাজারের স্থাপত্য নকশা যেই প্রতিষ্ঠান তৈরি করেছিল, এবারও একই প্রতিষ্ঠানকে দিয়ে বেগম খালেদা জিয়ার কবর খোঁড়া ও বাঁধাইয়ের কাজ করা হচ্ছে। এর ফলে মূল নকশা ও সৌন্দর্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না।

বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান, ২০০২ সালে তারা জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি নতুনভাবে সংস্কার করেন। সে সময় একটি নান্দনিক ব্রিজ নির্মাণসহ পুরো সমাধি প্রাঙ্গণকে নতুন রূপ দেওয়া হয়। বর্তমানে সেই স্থাপত্যিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '২০০২ সালে সমাধি সংস্কারের সময় বেগম খালেদা জিয়ার কবরের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। থাকলে তখনই দুটি কবরের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে পরিকল্পনা করা যেত।'

তিনি আরও জানান, সম্প্রতি বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শহীদ জিয়ার কবরের পাশে তাঁর কবর প্রস্তুতের অনুরোধ জানানো হলে সেই অনুযায়ী কাজ শুরু করা হয়।

মাসুদুর রহমান বলেন, 'শহীদ জিয়ার কবরের মতোই বেগম খালেদা জিয়ার কবরেও সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই নকশায় সবুজ ঘাসের আচ্ছাদন থাকবে। পুরো কাজেই শহীদ জিয়ার সমাধির মূল নকশা ও স্থাপত্যে কোনো পরিবর্তন আনা হবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে