সড়ক দুর্ঘটনায় রাজধানীতে বাবা-মেয়েসহ তিনজন নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর তেজগাঁও এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা ও মহাখালী বাসস্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সাতরাস্তা এলাকায় নিহতরা হলেন দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে নুর ইসলাম (১৪)।

জানা গেছে, মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পরিবারটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মহাখালী বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও তানজিলাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে ,বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি