শুক্রবার (২৩ জানুয়ারি) নুসরাত ইমরোজ তিশার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন শাওন। ছবিতে তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়।

ছবির ক্যাপশনে শাওন লিখেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার, "উপদুষ্টু" পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’
পোস্টটি শেয়ার করার পর থেকেই ফেসবুকে এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করা নিয়েও চলছে আলোচনা। ২০০৪ সালে মুক্তি পাওয়া ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি আলোচিত স্থান ছিল লিটনের ফ্ল্যাট। সেখানে একান্ত সময় কাটাতে যেত প্রেমিক-প্রেমিকারা।বহু বছর পর আবারও সিনেমার ওই ঘটনা মনে করিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।