শ্রীলঙ্কার উপকূলে ডুবলো ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ, ৩০ নাবিক উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু করার খবর পাওয়া গেছে। দেশটির নৌবাহিনী অন্তত ৩০ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে।

বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজ থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পরপরই নৌবাহিনী একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়। প্রতিকূল পরিবেশে পরিচালিত উদ্ধার তৎপরতায় অনেক নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে জানান, ১৮০ জন ক্রু বহনকারী এই জাহাজের আহত নাবিকদের উদ্ধার করে দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজটি কেন সমুদ্রের মাঝখানে ডুবতে শুরু করল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শ্রীলঙ্কা সরকার যথাযথ আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নেবে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত জাহাজটি ইরানের নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের গল শহরের কাছাকাছি অবস্থানকালে মারাত্মক সংকটে পড়ে এবং সাহায্য চেয়ে বার্তা প্রেরণ করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখনও দুর্ঘটনার কারণ জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অনেক সামরিক বিশেষজ্ঞ এটিকে কারিগরি ত্রুটি হিসেবে দেখলেও, কেউ কেউ চোরাগোপ্তা হামলা বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে