সিরিয়ার অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী দামেস্কে নিজ বাসভবন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অভিনেত্রীর গৃহকর্মী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সিরীয় শিল্পী সমিতির প্রধান মাজেন আল-নাতুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুলিশ ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে।

আরব বিশ্বের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বাব আল হারা’-তে ‘উম্মে জাকি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুদা শারাউই দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু হলেও মূলত ছোট পর্দাতেই তিনি তারকা খ্যাতি অর্জন করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দুইবার সিরীয় শিল্পী সমিতির ‘সেরা অভিনেত্রী’ পুরস্কারে ভূষিত হন।

সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সশস্ত্র ডাকাতি ও হত্যাসহ অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

প্রিয় এই অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যুতে সিরিয়া ও আরব বিশ্বের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি