সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরুর কথা বলেছিলেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই তিন দেশ একটি শক্তিশালী সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে—এমন ধারণা তৈরি হয়েছিল। তবে সৌদি সূত্রটি সে সম্ভাবনা নাকচ করে দেন।

সূত্রটি বলেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে তুরস্ক যোগ দিচ্ছে না। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, সেটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং সেটি দ্বিপক্ষীয়ভাবেই বহাল থাকবে।

উপসাগরীয় অঞ্চলের আরেকজন কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করে বলেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিটি একান্তই দ্বিপক্ষীয়। তুরস্কের সঙ্গে সৌদি আরবের আলাদা সাধারণ চুক্তি রয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির কাঠামোয় কোনো পরিবর্তন আসছে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ