ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটের প্রচেষ্টা ব্যর্থ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে আনা প্রস্তাবটি ব্যর্থ হয়েছে। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প প্রশাসনের ইরানে সামরিক অভিযান সীমিত করার পথ সুগম হতো। তবে রিপাবলিকান সিনেটররা মূলত দলীয় লাইন বজায় রেখে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন।

বুধবার (৪ মার্চ) সিনেটে উত্থাপিত ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি’ পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে বাতিল হয়ে যায়। এর ফলে কংগ্রেসের হাতে যুদ্ধের ওপর নজরদারি বজায় রাখার চেষ্টা বিফল হলো।

সিনেটে বিতর্ক চলাকালীন প্রস্তাবের সমর্থকরা অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরান আক্রমণ করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন করেছেন। সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল ‘আত্মরক্ষা’ ছাড়া অন্য কোনও কারণেই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না।

সিনেটর টিম কেইন বলেন, 'ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে ইরান যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করতে চলেছিল।

ট্রাম্পের প্রশাসন যুদ্ধের পক্ষে ভিন্ন যুক্তি তুলে ধরেছে। তারা দাবি করেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করছে, যা মার্কিন স্বার্থে হুমকি তৈরি করতে পারে। তবে পরে ট্রাম্প বলেছিলেন, মূল হুমকি আসছে ইরান থেকে।

রিপাবলিকান সিনেটর জেমস রিশ বলেন, 'ইরানের দীর্ঘদিনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়।'

পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানান, সামরিক অভিযান শুরু হয়েছে এবং আরও সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। ট্রাম্প এই অভিযান কয়েক সপ্তাহ বা তার বেশি সময় স্থায়ী হতে পারে বলে ধারণা দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করেন, ভোটের ফলাফল নির্বাহী ক্ষমতার পরীক্ষা এবং কংগ্রেসের সাংবিধানিক ভূমিকার দিক থেকে গুরুত্বপূর্ণ।

‘ফ্রেন্ডস কমিটি অন ন্যাশনাল লেজিসলেশন’ এর হাসান এল-তায়াব বলেন, 'কংগ্রেসকে বারবার দেখাতে হবে যে, তারা যুদ্ধের ওপর নজরদারি রাখার জন্য ক্ষমতা রাখে।'

অ্যাডভোকেসি গ্রুপ ‘ডিমান্ড প্রগ্রেস’-এর সিভন খারজিয়ান বলেন, 'নির্বাচনের বছরে ভোটাররা মনে রাখবে, কারা অবৈধ ও অপ্রয়োজনীয় যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে। যারা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন, তারা মূলত জনগণের ইচ্ছা এবং সেনাদের নিরাপত্তার বিপক্ষে অবস্থান নিয়েছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে