যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র: পেন্টাগনের সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ১০ দিন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন।

ফাঁস হওয়া তথ্যে জানা যায়, দীর্ঘমেয়াদি সংঘাতে বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ঘাটতি প্রকট হতে পারে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রভাণ্ডার ইতোমধ্যে চাপের মুখে রয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দাবি করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেশটির আছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ইরান সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের থাড ইন্টারসেপ্টরের প্রায় ২৫ শতাংশ ব্যবহার করে। বর্তমানে ইরান যেভাবে ড্রোন ও স্বল্পমূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তা মোকাবিলায় যে উচ্চমূল্যের ইন্টারসেপ্টর প্রয়োজন, তার উৎপাদন হার তুলনামূলক ধীর।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্র মাসে মাত্র ৬–৭টি ইন্টারসেপ্টর উৎপাদন করতে সক্ষম।

যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি' এর তথ্যমতে, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন গড়ে ৬৫ লাখ ডলার ব্যয় হয়। অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

অন্যদিকে, পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্সের পূর্বাভাস অনুযায়ী, সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ২১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। গত এক বছরে শুধু ইসরায়েলকে সামরিক সহায়তা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযানে ওয়াশিংটন ৩০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, জেডিএএম কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য এসএম–৩ ইন্টারসেপ্টরের মজুতও কমে আসছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযানের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়া বা চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে স্বল্পমেয়াদি ও তীব্র সংঘাতের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ইরানের মতো দেশের দীর্ঘস্থায়ী ও স্বল্পব্যয়ের ড্রোন ও রকেট হামলার মোকাবিলায় এসব প্রতিরক্ষা ব্যবস্থা অর্থনৈতিকভাবে ব্যয়বহুল হয়ে উঠছে। এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে