যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় ব্যক্তিগত জেট বিধ্বস্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তবে দুর্ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এফএএ জানায়, রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোফ্যান জেট বিমান বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে ব্যাপক আগুন ধরে যায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এফএএ জানিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত শুরু করা হবে। তদন্তে সংস্থাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) অংশ নেবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সরকারি কর্মকর্তার তথ্যমতে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ আগে ওই এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছিল বলে আবহাওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি এই দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

এদিকে ব্যাঙ্গরসহ মেইনের অধিকাংশ এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে। ব্যাঙ্গর শহরটি মেইনের তৃতীয় বৃহত্তম শহর।

সরকারি কর্মকর্তারা জানান, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। এফএএ-এর নথি অনুযায়ী, বিমানের নিবন্ধিত মালিকের ঠিকানা টেক্সাসের হিউস্টনে অবস্থিত, যা ব্যক্তিগত ক্ষতিপূরণ বিষয়ক আইন সংস্থা আর্নল্ড অ্যান্ড ইটকিন-এর ঠিকানার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এফএএ-এর তথ্য অনুযায়ী, বিমানটি ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম কার্যক্রম শুরু করে। দুর্ঘটনা ও আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী